কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ October, ২০২৬

কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ October, ২০২৬ |
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। দেশের অগ্রগতির জন্য সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করে সমঝোতা ও ঐকমত্য গড়ে তুলতে তিনি আহ্বান জানান। বৃহস্পতিবার বঙ্গভবনে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমএবি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি বলেন, “একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষের ক্ষতি করা এবং মামলার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সবাইকে দেশের জন্য একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ সঠিকভাবে এগিয়ে যেতে পারে না।” দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক রূপান্তরে নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে রাজনৈতিক

সমঝোতা দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়া অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন। এমএবির ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংগঠনটি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের প্রচারিত মিথ্যা তথ্যের বিপরীতে গবেষণাভিত্তিক ও তথ্যনির্ভর উপস্থাপনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তায়ও সংগঠনটি ভূমিকা রেখেছে। রাষ্ট্রপতি আরও বলেন, এমএবির মতো পেশাজীবী সংগঠন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে। অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিবেচনায় নিয়ে সংগঠনটির যোগ্য ও দক্ষ সদস্যদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়ন

কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। সাক্ষাতে এমএবির প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তাঁর রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। সংগঠনের কার্যক্রমে অতীতে তাঁর সহযোগিতা ও উৎসাহের কথা স্মরণ করে তাঁরা ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি তাঁদের সহযোগিতার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের