ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৬

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ |
আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে একাদশে ৭ পরিবর্তন নিয়ে খেলতে পারে ব্রাজিল। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড়দের পরখ করে দেখার পর এবার ভারতের বিপক্ষেও স্কোয়াডের অন্য সদস্যদের সুযোগ দিতে পারেন ব্রাজিলের কোচ কোচ কার্লো আনচেলত্তি। আজ ব্রাজিলের আক্রমণভাগে থাকতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ভারতের মাঠে এক দশক আগে খেলার স্মৃতি রয়েছে তারা। ২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়ুস। সেই আসরে সর্বোচ্চ চারটি গোল করেছিলেন ভিনি। ভারতের ফুটবলপ্রেমীদের কাছে ভিনিসিয়ুস খুবই জনপ্রিয়। অতীতে ভারত সফরের স্মৃতি স্মরণ করে ব্রাজিল ফুটবল

কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া সিবিএফ টিভিকে ভিনি বলেন, ভারতের মাঠে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অতীত স্মৃতি রয়েছে। আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এটাও জানতাম না, সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল। ভারতের সমর্থকদের ভালোবাসার কথা উল্লেখ করে ভিনি আরও বলেন, এই প্রীতি ম্যাচের সময় আমি বিষয়টি বুঝতে পারি। এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি। চোটের কারণে রাফিনহা ছিটকে পড়ায় ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি দায়িত্ব সামলাতে হবে

ভিনিসিয়ুসকে। রাফিনহার পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোকে খেলানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। বাঁ প্রান্তে ভিনির চিরচেনা ভূমিকায় থাকার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরের ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলের জয় তুলে নেয় দলটি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভারতের বিপক্ষেও একাদশে সাতটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা ব্রাজিলের সংবাদমাধ্যমের। ভারতের সম্ভাব্য একাদশ: গুরপ্রীত সিং সান্ধু; অভিষেক সিং, বিজয় ভার্গিস, আনোয়ার আলি, আকাশ মিশ্র, আপুইয়া, অনিরুদ্ধ থাপা. বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, নওরেম মহেশ/লালিয়ানজুয়ালা ছাংতে ও মনবীর সিং। ব্রাজিল সম্ভাব্য একাদশ: পেদ্রো মরিসকো; মাতেউজিনিয়ো, ভিতর রেইস, গ্যাব্রিয়েল, দানিলো সান্তোস; আন্দ্রে সান্তোস, ব্রুনো বিদন; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও

এনদ্রিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা