যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৬

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ |
কলকাতার ফুটবল ঐতিহ্যে আজ স্মরণীয় দিন। ১৯৭৭ সালে ইডেনে মোহনবাগানের বিরুদ্ধে পেলের কসমস ক্লাবের খেলেছিল। এরপর ২০১১ সালে যুবভারতীতে লিওনেল মেসির আর্জেন্টিা বনাম ভেনেজুয়েলা মুখোমুখি হয়েছি। আজ ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ম্যাচের ফলাফল যাই হোক, পাঁচবারের বিশ্বকাপজয়ীদের বিপক্ষে ভারতীয় ফুটবল দলকে খেলতে দেখাও টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য চোখের শান্তি। আজ যুবভারতী স্টেডিয়ামে অপেক্ষায় কলকাতার দর্শকদের জন্য। ব্রাজিলের রিও ডি জেনেইওর এক টিভি চ্যানেলের সাংবাদিক রদ্রিগো শুক্রবার বিকেলে যুবভারতীতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলেন, সবচেয়ে বেশি দামি টিকিট কত দামের? ভারতীয় মূল্যে ১৫০০০ টাকা, বা প্রায় ১৫৬ ডলার শুনে রদ্রিগো বললেন, ‘ব্রাজিলের হিসেবেও এটা বেশ দামি।’ রদ্রিগো বলেন, ‘মারাকানায় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সবচেয়ে কম দামি

টিকিটটা ২৫–৩০ ডলারের মতো।’ অর্থাৎ ভারতীয় মূল্যে ২৫০০–২৯০০ টাকার মতো। যা আজকের ব্রাজিলের ম্যাচের সবচেয়ে কম দামি টিকিট ১০০০ টাকার চেয়ে অবশ্য বেশি। ভারতের বিপক্ষে আজ নজর থাকবে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের দিকে। ১০ বছর আগে গোয়ায় ব্রিকস কাপে ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ টিমের হয়ে খেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তখন তিনি ছিলেন উঠতি তারকা। ভিনি এবার খেলতে এসেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে। নেইমারহীন ব্রাজিলের অন্যতম সেরা তারকা ভিনি। তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ। এই ব্রাজিলকে রুখে দেওয়ার প্ল্যান কী? ভারতের কোচ খালিদ জামিল জানান, ‘এ রকম একটা ম্যাচের চাপ থাকবেই। তবে আমাদের জীবনের সেরা খেলাটা খেললে যে কোনও

ফলাফল হতে পারে।’ পানামার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি বলেন, ‘গোল করার সুযোগ পেলে অবশ্যই করব। মাঠে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমাদের জন্য এটা বিরাট ম্যাচ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান