‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ October, ২০২৬

আরও খবর

নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয়

গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে

শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির

বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা

“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল

শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ October, ২০২৬ |
নোয়াখালীর সেনবাগে মেলা শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একদল কিশোরের ওপর মব সন্ত্রাস চালিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সন্ত্রাসী কর্মীরা। গতকাল ২রা অক্টোবর, শুক্রবার রাতে উপজেলার ভূঁইয়ার দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদলের সন্ত্রাসী নেতাকর্মীরা মব চালিয়ে ৯ কিশোরকে আটক করে, পরে তাদের সেনবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চৌমুহনী থেকে ছেড়ে আসা একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। গাড়িটি সেনবাগ উপজেলা স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল কিশোর গাড়ি থামিয়ে

সেবারহাট যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। যাত্রা শুরুর পর মহাসড়কের ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছালে কিশোররা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পিকআপটি সেনবাগ রাস্তার মাথা পার হওয়ার সময় বিষয়টি স্থানীয় ছাত্রদলের সন্ত্রাসীদের নজরে আসে। তখন তারা মোটরসাইকেল নিয়ে পিকআপের পিছু নেয় এবং ভূঁইয়ার দিঘী এলাকায় গিয়ে গাড়িটির গতিরোধ করে। সেখান থেকে তারা ৯ কিশোরের ওপর মব সন্ত্রাস চালিয়ে মারধর করে। এ সময় গাড়িতে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশে খবর দিলে সেনবাগ থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মবের শিকার কিশোরদের গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, ছমিরমুন্সিরহাট থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে

পিকআপ ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা কিশোরদের গতিরোধ করে থানায় সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ