প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ October, ২০২৬

প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ October, ২০২৬ |
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬-এর বক্তা তালিকা থেকে ট্রান্সজেন্ডার অধিকারকর্মী হো চি মিন ইসলামের নাম সরিয়ে নেওয়া হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আগে তাঁকে বক্তা হিসেবে ঘোষণা দিয়ে প্রচারণা চালায়। এখন সেই প্রচারণা তুলে নেওয়ায় সমালোচনা শুরু হয়েছে। আমন্ত্রণ ও প্রচারণা সম্মেলনের প্রচারণামূলক পোস্টারে হো চি মিন ইসলামকে “ট্রান্স ফেমিনিস্ট, জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল রাইটস অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ” পরিচয়ে বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র-সমর্থিত থিংক ট্যাংক সিজিএসের সভাপতি ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান হো চি’র লিঙ্গ পরিচয় জেনে বুঝে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানা গেছে। যা ঘটেছে অনলাইনে ডা. জুবাইদা রহমানের

অংশগ্রহণ নিয়ে সমালোচনা ও প্রচারণা শুরু হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ড জুবাইদা’র সমালোচনা করে প্রচারণা চালান যে, তিনি এমন একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যেখানে একজন ট্রান্সজেন্ডার বক্তাও আছেন। এরপর সিজিএসের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ থেকে হো চি মিন ইসলামের নাম সরিয়ে নেওয়া হয়। এনসিপি’র সাংগঠনিক সম্পাদক সারজিস আলম তার ফেসবক পোষ্টে লেখেন, বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংবিধানে ফিরিয়ে আনলো “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস”। অন্যদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান সমকামী ট্রান্স অ্যাক্টিভেস্টদের সাথে মঞ্চ শেয়ার করছেন! এর চেয়ে লজ্জার, মুনাফেকি, দ্বিচারিতা আর প্রতারণার চরম দৃষ্টান্ত আর কি হতে পারে? সিজিএসের পরিচালক সুবির দাস

বলেন, “ডা. জুবাইদা রহমান ও হোচিমিন ইসলাম একই মঞ্চে অংশ নেবেন না। এ নিয়ে অনলাইনে যে প্রচারণা চলছে, তা সত্য নয়।” অনুষ্ঠানসূচি অনুযায়ী, সংলাপের তৃতীয় দিন ৫ অক্টোবর ডা. জুবাইদা রহমান “The Measure of Progress: Dignity, Health and the Human Future” শীর্ষক অধিবেশনে অংশ নেবেন। হো চি মিন ইসলামের প্রতিক্রিয়া বক্তা তালিকা থেকে বাদ পড়ার বিষয়ে ফেসবুক পোস্টে হো চি মিন ইসলাম লেখেন: “বাংলাদেশে ট্রান্সজেন্ডার মানুষদের যেভাবে সমাজের নানা ক্ষেত্র থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, তা নির্মম। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র থেকে শুরু করে আলোচনার মঞ্চ—বারবার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের জায়গা, মর্যাদা ও সুযোগ। এমনকি আমাদের নিরাপত্তার কথা বলে আমাদেরই কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে, অথচ যারা

ভয়ভীতি দেখিয়ে আমাদের চুপ করাতে চায়, তাদের কোনো জবাবদিহি নেই। শুধু নিজের পরিচয় নিয়ে বাঁচতে চাওয়ার জন্য আর কত বঞ্চনা সহ্য করতে হবে? আমাদেরও নিরাপত্তা, সমান অধিকার এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের স্বাধীনতা চাই। বাংলাদেশ আমাদেরও দেশ।” মানবাধিকার ও লিঙ্গ-সমতা নিয়ে কাজ করা অনেকে এই সিদ্ধান্তকে রূপান্তরকামী জনগোষ্ঠীর প্রতি অবমাননাকর বলে মনে করছেন। তাঁদের বক্তব্য, সংলাপকে অন্তর্ভুক্তিমূলক করতে আয়োজকরাই ভিন্ন ধারার ও ভিন্নমতের একজনকে আমন্ত্রণ জানিয়ে প্রচার করেছিলেন। সবকিছু জেনেবুঝেই তাঁরা অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রচার করেছেন। তাই এখন তাঁকে বাদ দেওয়া আরও বেশি অপমানজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের