কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ May, ২০২৬

কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ May, ২০২৬ |
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঈগল পরিবহনের প্রায় ৩০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনার আগে ঈগল বাসটি বেপরোয়া চালাচ্ছিল। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাতে ৯টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ১৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি ১২ জনকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ