ডুয়েট ফাঁকা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ডুয়েট ফাঁকা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ May, ২০২৬ |
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রায় সব শিক্ষার্থী মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি চলে গেছে। ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচির পর মঙ্গলবার বিকেলে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ বা ক্যাম্পাসে পুরোপুরি কার্যক্রম বন্ধ ঘোষণার পর আজ বুধবার একেবারে ফাঁকা হয়ে গেছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, প্রধান ফটকসহ পকেট গেটও বন্ধ। কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। টেলিফোনে শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই বেশির ভাগ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। যাদের বাড়ি অনেক দূরে তারা বুধবার সকালে ক্যাম্পাস থেকে বের হয়েছেন। এ কারণে সকাল ৯টা পর্যন্ত পকেট গেট খোলা ছিল। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫-২০ জনকে নিয়ে বৈঠক করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ

ইকবাল। বুধবার বেলা ১১টার দিকে ডুয়েটের পাশে উপজেলা পরিষদে এ বৈঠক হয় বলে জানান একাধিক শিক্ষক। ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ভিসি একাই মিটিং করেছেন। সেখানে অন্য কোনো শিক্ষক বা কেউ ছিলেন না। ভিসির বরাত দিয়ে তিনি বলেন, আমাদের আলোচনা চলছে। তবে বলার মতো কোনো সমাধানে আসতে পারেননি। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন ভিসি। শিক্ষকরা ভিসিকে শিক্ষার্থীদের ৩ দফা দাবি সম্পর্কে অবহিত করেন। নবনিযুক্ত ভিসি শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের অনুরোধ করেছিলেন অন্তত আন্দোলনকারীদের সঙ্গে যেন একবার বসার সুযোগ দেওয়া হয়।

সেই অনুরোধ রক্ষা করেছে শিক্ষার্থীরা। তবে বুধবারের বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা বলা যাচ্ছে না। সংঘর্ষ, হামলা-ভাঙচুর আর টানা ছয়দিনের বিক্ষোভে টালমাটাল ছিল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে যায় ডুয়েট। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়াসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার। এ দিন বিকেলে পুরো ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান। লাল কার্ড ও ব্লকেড কর্মসূচির পর আন্দোলনের ষষ্ঠ দিনে ‘কমপ্লিট শাটডাউন ’ঘোষণা করা হয়। আন্দোলনের পাশাপাশি

আলোচনার পথ খোলা রয়েছে জানিয়ে শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ‘মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর আন্দোলন চলবে।’ এ সময় ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ডুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা জানান, ভেতরের সব কিছু বন্ধ রয়েছে। কোনো কার্যক্রম চলছে না। বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা