খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬

খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬ |
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা বাড়ার সঙ্গে দ্রুত আর্থিক মূল্যও বাড়ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দর্শক জনপ্রিয়তা ও রাজস্বের দিক থেকে ইউরোপের বড় ফুটবল ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। অথচ ১৪ বছর পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢিমেতালে চলছে। সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিরা। খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করায় ‘ঢাকা ক্যাপিটালসকে’ কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানিয়েছেন, দ্রুত বকেয়া পরিশোধ না হলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বোর্ড। শনিবার সাংবাদিকদের ইফতেখার বলেন, ‘একাধিকবার চিঠি দেওয়ার পরও ইতিবাচক সাড়া পাইনি। ২৭ ফেব্রুয়ারি আমরা ১৫ দিনের মধ্যে খেলোয়াড়দের

বকেয়া পরিশোধের নোটিশ দিয়েছিলাম; কিন্তু এখনো তা মানা হয়নি।’ ঈদুল ফিতরের আগে ঢাকা ক্যাপিটালস আশ্বাস দিয়েছিল। তবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বিসিবি নিশ্চিত হয়েছে যে, তিন কোটির বেশি বকেয়া এখনো রয়েছে। এটি আর্থিক স্বচ্ছতার প্রশ্ন তুলেছে। ইফতেখার জানান, বোর্ড ইতোমধ্যে পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং আরও পাঁচ কোটি টাকার একটি চেক সুরক্ষিত রেখেছে। তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় বোর্ড এই ব্যাকআপ ব্যবস্থা কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘৬০ দিন পার হয়ে গেছে। ধৈর্যের একটা সীমা আছে। আগামীকালের (আজ) মধ্যে টাকা পরিশোধ না করলে আমাদের অন্য পথে যেতে হবে।’ এ ঘটনায় বিপিএলের সুনাম নিয়ে শঙ্কা থাকলেও বিসিবি আশ্বস্ত করেছে, খেলোয়াড়দের স্বার্থ

কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। ইফতেখার বলেন, ‘খেলোয়াড়দের টাকা সম্পূর্ণ সুরক্ষিত আছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন