যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ May, ২০২৬

যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ May, ২০২৬ |
মিজান সাহেবের ড্রয়িংরুমের দেয়ালটা অনেকটা ম্যাপের মতো। গত বর্ষায় সেই ম্যাপে নতুন নতুন দেশ যোগ হয়েছে। মানে, ড্যাম্প এমনভাবে ছড়িয়েছে যে বাম পাশের দেয়ালে তাকালে মনে হয় দক্ষিণ আমেরিকা, আর ডান দিকে অস্ট্রেলিয়া। মিজান সাহেব আবার খুব লাজুক মানুষ। বাড়িতে লোক এলে তার প্রথম কাজ হয় সোফাকে টেনে ড্যাম্পের সামনে আনা। কিন্তু ড্যাম্প তো আর বসে নেই, সে সোফার মাথা ছাড়িয়ে উপরে উঠে গেছে। মিজান সাহেব তখন বুদ্ধি করে সেখানে একটা বিশাল সাইজের ক্যালেন্ডার টাঙিয়ে দিলেন। ক্যালেন্ডারে লেখা— ‘প্রকৃতিকে ভালোবাসুন’। সমস্যা বাধল যেদিন মিজান সাহবের বন্ধু কুদ্দুস সপরিবারে দাওয়াত খেতে এলো। কুদ্দুস সাহেব ড্রয়িংরুমে বসে বেশ গম্ভীর হয়ে বললেন, ‘মিজান, তোর রুচি আছে

বলতে হয়! এই ‘আর্ট পিস’টা কোথা থেকে কিনলি রে?’ মিজান সাহেব ঘামতে ঘামতে বললেন, ‘কই? কোনটা?’ কুদ্দুস সাহেব দেয়ালের ক্যালেন্ডারের ঠিক পাশ দিয়ে উঁকি দেওয়া নোনা ধরা কালচে অংশটা দেখিয়ে বললেন, ‘এই যে এই টেক্সচারটা! একদম পরাবাস্তববাদী আর্ট মনে হচ্ছে। কী গভীরতা! মনে হচ্ছে দেয়ালের ভেতর থেকে একটা নদী বেরিয়ে আসছে।’ মিজান সাহেব কাঁচুমাচু হয়ে বললেন, ‘আরে না, ওটা আসলে একটু পানি চুঁইয়ে...’ ঠিক সেই সময় জানালা দিয়ে এক দমকা বাতাস এলো। ক্যালেন্ডারটা পতপত করে উড়ে গিয়ে একপাশে সরে গেল। বেরিয়ে পড়ল মিজানের লুকানো ‘মানচিত্র’। ক্যালেন্ডারটা তখন বাতাসের তোড়ে এমনভাবে উড়ছিল যেন সেটা দেয়ালে সিগন্যাল দিচ্ছে— ‘এই দেখো, এখানে বিশাল এক কেলেঙ্কারি ঢাকা ছিল!’ কুদ্দুস

সাহেবের ছোট ছেলে চিল্লিয়ে উঠল, ‘বাবা! দেখো, ক্যালেন্ডারের পেছনে তো একটা বড় কালো ভাল্লুক শুয়ে আছে!’ মিজান সাহেব তখন পরিস্থিতি সামাল দিতে চরম এক ডায়ালগ ঝাড়লেন, ‘আসলে এটা কোনো কেলেঙ্কারি না কুদ্দুস, এটা একটা থ্রি-ডি এফেক্ট। দেয়ালটা এখন লাইভ আর্ট গ্যালারি। বর্ষাকালে ছবি বদলায়, শীতকালে শুকিয়ে যায়!’ কুদ্দুস সাহেব হো হো করে হেসে উঠলেন। তারপর মিজানের কাঁধে হাত রেখে বললেন, ‘বন্ধু, ড্যাম্প ঢাকতে সোফা, আলনা, আলমারি কিংবা ক্যালেন্ডার দিয়ে লুকোচুরি তো সবাই খেলে, কিন্তু এই বাতাস আর ক্যালেন্ডারের বেইমানি তুই ঢাকবি কীভাবে? দাওয়াত দিবি না দিবি না করেও শেষমেশ ড্যাম্পটাই আমাদের স্পেশাল ডিশ হিসেবে খাওয়ালি! এক কাজ কর, এই দেয়ালের এক্সপার্ট ট্রিটমেন্ট

দরকার।’ কুদ্দুস পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখাল। ‘লুকোচুরি বাদ দিয়ে দেয়ালে লাগা বার্জার মি. এক্সপার্ট ড্যাম্প গার্ড। আমার বাড়ির দেয়ালেও এমন ড্যাম্পের উপদ্রব হয়েছিল। এই ড্যাম্প গার্ড দেয়ালের নোনা ধরা আর আর্দ্রতা একদম গোড়া থেকে লক করে দেয়। এরপর আর কোনো সোফা বা ক্যালেন্ডার দিয়ে কেলেঙ্কারি ঢাকতে হবে না।’ পরের সপ্তাহে কুদ্দুস আবার মিজানের বাসায় এলো। এবার ড্রয়িংরুমে ঢুকে সে অবাক! দেয়ালের সেই দক্ষিণ আমেরিকা বা কালো ভাল্লুক কিচ্ছু নেই। দেয়াল এখন একদম ঝকঝকে, স্মুথ আর নিখুঁত। মিজান সাহেব এবার সোফায় আরাম করে বসে বুক ফুলিয়ে বললেন, ‘কী বন্ধু, কেমন দেখছ? কোনো আর্ট গ্যালারি পাচ্ছ?’ কুদ্দুস হেসে বলল, ‘না ভাই, আর্ট

গ্যালারি বন্ধ!’ মিজান সাহেব হেসে উত্তর দিলেন, ‘হ্যাঁ, এবার আর ক্যালেন্ডার দিয়ে প্রকৃতিকে ভালোবাসতে হয়নি, সরাসরি বার্জার মি. এক্সপার্ট ড্যাম্প গার্ড দিয়ে নিজের দেয়ালকে ভালোবেসেছি। এখন বাতাস আসুক আর ঝড় আসুক, আমার দেয়াল থাকবে একদম সুরক্ষিত!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা