আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৬

আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৬ |
পবিত্র হজ ও ঈদুল আজহাকে সামনে রেখে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জিলহজের চাঁদের ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। রোববার (১৭ মে) সকালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানায়, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিবালোকেই জিলহজ ১৪৪৭ হিজরির চাঁদের ছবি তোলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে ধারণ করা ওই ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। সেই হিসেবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে বুধবার। এই ঘোষণার পর অঞ্চলজুড়ে চাঁদ দেখার কার্যক্রম

আরও জোরদার হয়েছে। ইসলামি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এদিকে তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে বুধবার। একইভাবে তুরস্ক জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। তবে সৌদি আরবসহ অধিকাংশ ইসলামি দেশে রোববারকে জিলকদের ২৯তম দিন হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের জিলহজের চাঁদ

দেখার আহ্বান জানিয়েছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে আদালত জানায়, রোববার সন্ধ্যায় কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ১৮ এপ্রিল শনিবার ছিল শাওয়ালের শেষ দিন এবং ১৯ এপ্রিল থেকে জিলকদ মাস শুরু হয়। আদালতের ক্যালেন্ডার হিসাব অনুযায়ী রোববার ছিল জিলকদের ২৯তম দিন, যদিও উম্মুল কুরা ক্যালেন্ডারে এটিকে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। সৌদি সুপ্রিম কোর্ট অভিজ্ঞ পর্যবেক্ষকদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছে। আদালত বলেছে, এটি ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জিলহজ মাস শুরুর ওপরই নির্ভর করে

বার্ষিক হজের সময়সূচি এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের তারিখ। সূত্র: গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’