ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
মালয়েশিয়ায় ফ্রি স্কলারশিপ—১২ জুনের মধ্যে আবেদন করবেন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রদলের ত্রাসের রাজত্ব
পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফকে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, যুবদল নেতা আহসান ফারুক, এসএম সুলতান সাখাওয়াত, মহিলা দল নেত্রী হেলেনা খানম, কৃষক দল নেতা সৈয়দ শামীম, আব্দুল ওহাব এবং শ্রমিক দলের রুবেল শরীফ। ঘটনার পর তাদের প্রত্যেককে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া
উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন হাওলাদারকেও আসামি করা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট চলাকালে উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা দায়িত্বরত আনসার সদস্যদের হত্যার হুমকি দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এছাড়া মোটরসাইকেল, চেয়ার ও ফ্যান ভাঙচুরসহ সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে। আরও পড়ুন চট্টগ্রামে খাদ্য কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড চট্টগ্রামে খাদ্য কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। রাতেই
অভিযান চালিয়ে গোলাম কিবরিয়া নামে এক আসামিকে গ্রেফতার করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।