পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৬

পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৬ |
পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদ জেলায় ভিন্ন গোত্রের দুই যুবক-যুবতীর স্বেচ্ছায় বিয়ে ঘিরে ব্যাপক সহিংসতা ঘটেছে। ক্ষুব্ধ একপক্ষের হামলায় শতাধিক বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। আজ ১৭ই মে, রোববার জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, চান্না গোত্রের সিদরা চান্না স্বেচ্ছায় বুরিরো গোত্রের মুহাম্মদ হাসান বুরিরোকে বিয়ে করেন। গত ৪ঠা মে হায়দ্রাবাদের একটি আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং একের পর এক হুমকি-অভিযোগ আসতে থাকে। বরপক্ষের অভিযোগ, বিয়ের পর সাদ্দাম বুরিরো ও আদিবাসী নেতা আহমেদ আলী চান্নার নেতৃত্বে প্রায় ৪০০ সশস্ত্র লোক বুরিরো সম্প্রদায়ের একটি পুরো গ্রামে হামলা চালায়। তারা গুলিবর্ষণ করে এবং

একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং অনেকের সারাজীবনের সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসীরা জানান, তীব্র গোলাগুলির মুখে কেউ প্রতিরোধ করতে পারেনি। অনেকেই হতাহত হয়েছেন। বরের বাবা মালহার বুরিরো বলেন, একজনের বিয়ে নিয়ে পুরো গ্রামকে শাস্তি দেওয়া হলো কেন? আমরা অসহায়ের মতো দেখা ছাড়া আর কিছুই করতে পারিনি।’ অন্যদিকে চান্না সম্প্রদায় এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, তাদের গ্রাম থেকে এক নাবালিকাকে অপহরণ করা হয়েছে। মেয়ের বাবা অভিযোগ করেন, সিন্ধুর বাল্যবিবাহ নিরোধ আইন লঙ্ঘন করে তার ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সন্দেহভাজনরা তার ১৪ ও ৪ বছর বয়সী দুই মেয়েকেই অপহরণ

করেছে। মামলা করা সত্ত্বেও এখনও মেয়েদের উদ্ধার করা যায়নি বলে তিনি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এর মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ফয়জান আলী। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এ ঘটনা নিয়ে আত্মগোপনে থাকা দম্পতি একটি ভিডিও বার্তায় সরকারের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’