ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪
গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার
দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার
মিরপুরে হজরত শাহ আলী (র.)-এর মাজারে রাতের আঁধারে দলবদ্ধ হামলার ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই তিনজনকে হামলায় সরাসরি অংশ নিতে দেখা গেছে এবং মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন এজাহারভুক্ত আসামি রাসেল ও আজম এবং অজ্ঞাত আসামি হিসেবে আরমান দেওয়ান।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ই মে দিবাগত রাতে মাজারে জিয়ারত ও মানতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাজারের ভক্তরা গুরুতর আহত হন।
শুধু মারধরেই থামেনি হামলাকারীরা। তারা মাজারের
গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে এবং মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা চুরি করে নেয় বলেও অভিযোগ করা হয়। মামলার বাদী রেশমি বেগম জানান, তিনি প্রায় ১৭ বছর ধরে নিয়মিত শাহ আলীর মাজারে আসা-যাওয়া করেন। হামলার সময় তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। ঘটনার পরদিন শনিবার সন্ধ্যায় রেশমি বেগম শাহ আলী থানায় মামলা দায়ের করেন। এজাহারে ৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি জামায়াতে ইসলামীর অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন
নেতাকর্মীকেও আসামি করা হয়। নাম উল্লেখ করা আসামিরা হলেন — মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা। আসামিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে তারা জানতে পেরেছেন। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, “মামলা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।