ঐতিহাসিক সফর: ৫১ বছর পর চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক সফর: ৫১ বছর পর চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ |
দীর্ঘ ৫১ বছরের বিরতি শেষে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করল পাকিস্তানের একটি যুদ্ধজাহাজ। পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের চার দিনের সফরের অংশ হিসেবে ফ্রন্টলাইন গাইডেড মিসাইল ফ্রিগেট ‘পিএনএস সাইফ’ আজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি পূর্ণ আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজের বাংলাদেশ সফর। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে পাকিস্তান নৌবাহিনী তাদের নৌবহরের প্রায় ৪০ শতাংশ হারায় এবং বিশাখাপত্তনম উপকূলে সাবমেরিন ‘পিএনএস গাজী’র ডুবে যাওয়া ছিল তাদের জন্য একটি বড় বিপর্যয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বঙ্গোপসাগরে নির্দিষ্ট স্থানাঙ্কে পৌঁছানোর পর বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ‘পিএনএস সাইফ’কে আউটার অ্যাঙ্করেজ পর্যন্ত এসকর্ট করে নিয়ে

আসে। পরে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভেড়ার পর পাকিস্তানি কূটনীতিকদের উপস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীর ব্যান্ড দুই দেশের সংগীত পরিবেশন করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। সফরসূচি অনুযায়ী, আজ (৮ নভেম্বর) পাকিস্তানি নৌ কর্মকর্তা ও নাবিকদের জন্য "শোর লিভ" রাখা হয়েছে, যে সময়ে তারা চট্টগ্রামের আড়ং ও খুলশী মার্কেটে কেনাকাটার সুযোগ পাবেন। আগামীকাল, ৯ নভেম্বর, পাকিস্তানি নৌ প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট) দপ্তর, ফ্লিট হেডকোয়ার্টার এবং বাংলাদেশ নেভি ফ্লোটিলার কার্যালয় পরিদর্শন করবেন। এদিন বাংলাদেশ নৌবাহিনীর প্রায় ২০ জন কর্মকর্তা ‘পিএনএস সাইফ’ পরিদর্শনের সুযোগ পাবেন এবং পরবর্তীতে দুই দেশের কর্মকর্তারা একটি যৌথ "প্যাসেজ এক্সারসাইজ" বিষয়ে সমন্বয় সভায় মিলিত হবেন। ১০ নভেম্বর চট্টগ্রাম নৌ স্কুল ও কলেজের

শিক্ষার্থীদের যুদ্ধজাহাজটি পরিদর্শনের জন্য নেওয়া হবে। এরপর পাকিস্তানি কর্মকর্তাদের বিএনএস ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। পাকিস্তান নৌপ্রধানের ১১ নভেম্বরের কর্মসূচি অনেকটা গোপনীয় রাখা হলেও, তাকে বাংলাদেশ নৌবাহিনীর সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে জানানো হতে পারে এবং কক্সবাজার পরিদর্শনে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১২ নভেম্বর বিকেলে ‘পিএনএস সাইফ’ চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে। এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার