ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান
চীনের ৯ দিনব্যাপী বসন্ত উৎসবের ছুটিতে দেশটির সিনেমা বাজারে রেকর্ড সাড়া পড়েছে। এ সময়ে বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৫৭৫ কোটি ইউয়ান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ছুটিকালে মোট ১২ কোটি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা উপভোগ করেছেন, যা উৎসবকালীন সময়ে দর্শক উপস্থিতির দিক থেকেও উল্লেখযোগ্য রেকর্ড।
এ সময়ের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ছিল রেসিং-কমেডি ঘরানার ‘পেগাসাস ৩’। জনপ্রিয় নির্মাতা হান হান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা শেন থং।
উল্লেখ্য, ‘পেগাসাস’ সিরিজের আগের দুটি কিস্তি ২০১৯ ও ২০২৪ সালের বসন্ত উৎসবে মুক্তি পেয়ে সম্মিলিতভাবে প্রায় ৫০০ কোটি ইউয়ান আয় করেছিল। ফলে চলতি বছরে তৃতীয় কিস্তির
সাফল্য চীনের চলচ্চিত্র বাজারে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাফল্য চীনের চলচ্চিত্র বাজারে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





