ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশে রামদা হাতে ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন এক শিক্ষক। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। পরে তিনি নিজেই পোস্টটি মুছে ফেলেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। জানা গেছে, ওই শিক্ষকের নাম রাহাত হোসাইন শাকিল। তিনি গৌরীপুর পৌর শহরের রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিমতলী মহল্লার মৃত তোফাজ্জল হোসেন চুন্নুর ছেলে এবং গৌরীপুর ইউনিয়নের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সূত্রে জানা যায়, গত রোববার (০২ নভেম্বর) বিকেলে রাহাত হোসাইন শাকিল রামদা হাতে একটি ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমারে অপমান করবা, আমার দখল নেবা, আমারে

চাকরিও করতে দিতা না, আমার জীবনডা নিবা গা। সব ক্ষতিই তোমরা করবা বড় হইয়া। আমি তাইলে কী করব? চাইয়া চাইয়া দেহি! সব কিছুর মালিক তো আল্লাহ, জানি। যা কিছু করব, আল্লাহই করব।’ ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে তিনি ভিডিওটি নিজের ফেসবুক থেকে সরিয়ে নেন। এ বিষয়ে জানতে রাহাত হোসাইন শাকিলের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার স্ত্রী সুমি আক্তার জানান, ‘কয়েক দিন আগে উনি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছেন। খুশিতে ভিউ বাড়ানোর জন্যই মজার ছলেই এই ভিডিওটা করেছিলেন। তবে সমালোচনার পরই উনি পোস্টটি ডিলিট করে

দিয়েছেন। বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না।’ এ বিষয়ে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, ‘রাহাত হোসাইন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন। কেন এমন ভিডিও করলেন, তা জানা নেই।’ উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বলেন, ‘শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আমরা সবসময় সর্তক করে থাকি। একজন শিক্ষক হয়ে তিনি কেন এ ধরনের ভিডিও করে নিজের ফেসবুকে পোস্ট করেছেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘রাম দা হাতে নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করার বিষয়টি জেনেছি। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাপল কোম্পানির নেতৃত্বে নতুন মুখ ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী জেল থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ব্রিটনি স্পিয়ার্স বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান