শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
দেশকে অস্থিতিশীল করার নতুন এক মেটিকুলাস নকশা সামনে এসেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই দেশে ফের সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জুলাই চার্টার ও গণভোটে ইস্যু নিয়ে দেশকে গভীর রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সূত্রগুলো জানাচ্ছে, এই জটিলতার নেপথ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার মাধ্যমে জুলাই চার্টারের কাঠামো

দাঁড়ায়। এতে ৮০টির বেশি সংস্কার প্রস্তাব ছিল, যার বড় অংশই সাংবিধানিক সংশোধনসংক্রান্ত। ২০২৫ সালের গণভোটে জনসমর্থন পাওয়ার পর প্রেসিডেন্টের আদেশে সংস্কার পরিষদ গঠনের পথ তৈরি করা হয়, যদিও বর্তমান সংবিধানে এ ধরনের কোনো পরিষদের স্পষ্ট বিধান নেই। বিশ্লেষকদের মতে, এখানেই লুকিয়ে আছে পরিকল্পিত ফাঁদ। নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল যদি সাংবিধানিক কঠোরতা দেখিয়ে এই পরিষদে শপথ না নেয়, তাহলে পুরো সংস্কার প্রক্রিয়াই অচল হয়ে পড়বে। এতে একদিকে কোরাম সংকটে সংশোধনী প্রস্তাব এগোবে না, অন্যদিকে জনরায় অস্বীকারের অভিযোগ তুলে রাজপথে নামতে পারে বিভিন্ন সংস্কারপন্থী গোষ্ঠী। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি শপথ নেওয়ায় সংসদের ভেতরে কার্যত দুই ধরনের এমপি সৃষ্টি হয়েছে, যা

ভবিষ্যতে সংসদের সিদ্ধান্তকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পাশাপাশি সিইসির অতিরিক্ত শপথ পড়ানোর এখতিয়ার এবং প্রেসিডেন্টের আদেশের বৈধতা নিয়েও আদালতে মামলার ঢেউ ওঠার আশঙ্কা রয়েছে। ইউনূস তার বিদায়ী ভাষণে দাবি করেছিলেন, অন্তর্বর্তীকালীন শাসনামলে ধ্বংসস্তূপ সরিয়ে প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়েছে। তবে সমালোচকদের মতে, বাস্তবে তিনি এমন একটি কাঠামো রেখে গেছেন যা নতুন সরকারকে শুরু থেকেই দুর্বল করে রাখবে এবং ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে। বিএনপির অবস্থান সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাযোগ্য হলেও এটিকে জনরায় অস্বীকার হিসেবে উপস্থাপন করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে সামনে রাজপথে নতুন আন্দোলনের ঢেউ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সংসদের প্রথম অধিবেশন থেকেই সংঘাত ও বয়কট এবং

দীর্ঘমেয়াদি সাংবিধানিক শূন্যতার শঙ্কা ঘনীভূত হচ্ছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক রাজনৈতিক ভুলের ফল, নাকি মুহাম্মদ ইউনূসের পরিকল্পিত সেই “মেটিকুলাস ডিজাইন” যা দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। সময়ই হয়তো এর চূড়ান্ত উত্তর দেবে, তবে শুরুতেই এই জটিলতা জুলাই-উত্তর বাংলাদেশের স্বপ্নকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি