বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
গাজীপুর কারাগারে বন্দী ছেলের মুক্তির অপেক্ষায় দীর্ঘ ছয়টি মাস প্রহর গুনেছেন বাবা। আশা ছিল, জামিনে মুক্তি পেয়ে ছেলে ফিরবে, শেষ বয়সে ছেলের কাঁধে হাত রাখবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ছেলের দুশ্চিন্তা আর বুকভাঙা কষ্ট নিয়ে পৃথিবী থেকেই বিদায় নিলেন বাবা ওমর আলী। বাবার মৃত্যুর পর অবশেষে আইনি জটিলতা কাটিয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন একমাত্র পুত্র মো. আবু সামা (সামি)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আবু সামা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২০২৫ সালের ২৩ আগস্ট একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। সামির আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, উচ্চ আদালত থেকে আগেই সামির জামিন হয়েছিল। কিন্তু আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের কারণে তাঁর মুক্তি আটকে ছিল। এর মধ্যেই গতকাল (১৭ ফেব্রুয়ারি) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সামির বাবা ওমর আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বজনেরা জানান, বাবার খুব ইচ্ছা ছিল ছেলেকে একবার দেখার। কিন্তু সেই ইচ্ছা অপূর্ণ রেখেই তিনি চলে গেলেন। বাবার মৃত্যুর খবর কারাগারে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের আকুতি ছিল, অন্তত বাবার জানাজায় যেন ছেলে অংশ নিতে পারেন। মানবিক দিক বিবেচনায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ তাঁকে মুক্তি দেওয়া হয়। আজকের কণ্ঠ-এর

হাতে আসা ছবিতে দেখা যায়, কারাগার থেকে বেরিয়ে আসছেন সামি। এ সময় তাঁর চোখেমুখে ছিল স্বজন হারানোর বেদনা আর দীর্ঘ কারাবাসের ক্লান্তি। পাশে ছিলেন তাঁর আইনজীবী ও স্বজনেরা। পরিবারের এক সদস্য কান্নাজড়িত কণ্ঠে বলেন, "ছেলের মুক্তির অপেক্ষায় ভাই (ওমর আলী) ধুঁকে ধুঁকে শেষ হয়ে গেছেন। ছেলে ফিরল, কিন্তু বাবা তো আর নেই। তবুও আলহামদুলিল্লাহ, অন্তত শেষ সময়ে বাবার কবরে মাটি দেওয়ার সুযোগটুকু সামি পেলেন। এই সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।" সামি এখন তাঁর নিজ জেলা ঝিনাইদহের পথে, যেখানে বাবার জানাজা ও দাফন সম্পন্ন হবে। একমাত্র ছেলেকে শেষবারের মতো দেখার অপেক্ষায় রাখা কফিনের পাশে যখন সামি পৌঁছাবেন, তখন এক করুণ দৃশ্যের

অবতারণা হবে—এমনটাই ভাবছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?