নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫

নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশসহ গোটাবিশ্বে মানবতার যে বিপর্যয় ঘটেছে তা থেকে পরিত্রাণে ফকির লালন শাহ’র নীতি ও আদর্শে উজ্জীবিত হবার সংকল্পে নিউইয়র্কে ‘তৃতীয় আন্তর্জাতিক লালন উৎসব’ অনুষ্ঠিত হলো ১৯ অক্টোবর রোববার। লালন কন্যা খ্যাত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে উৎসর্গ করা এই উৎসবের উদ্বোধন করেন বাউল জগতের এক অনন্য নক্ষত্র শফি মন্ডল। আয়োজক ‘লালন পরিষদ ইউএসএ’র প্রধান উপদেষ্টা নুরল আমিন বাবু, আহবায়ক আব্দুল হামিদ-সহ প্রবাসের বাঙালি সংস্কৃতির কারিগর এবং বিশিষ্টজনদের পাশে নিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে লালন উৎসব শুরু হবার পরই লালনের জনপ্রিয় গানের সাথে দলীয় নৃত্য পরিবেশিত হয়। লালনের বিখ্যাত গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগানের এ উৎসবে বক্তব্যকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন

অধ্যাপক হুসেন কবির বলেন, লালন বিশ্বসমাজকে যে বার্তা দেয় সেটি হচ্ছে মানুষ ভজন করা। মানুষকে বুঝা। আজকে শুধু বাংলাদেশে নয়, যেখানেই মানবতার বিপর্যয় সেখানেই লালন প্রাসঙ্গিক। লালন ১৩৫ বছর আগে তিরোধান হয়েছেন, কিন্তু প্রতিদিনই তিনি উজ্জ্বল হয়ে উঠছেন। এই উজ্জ্বল হওয়ার পেছনে কারণ হচ্ছে তার যে দর্শণ, মানবপ্রেমী দর্শণ, সেই দর্শনে আমরা রবীন্দ্রনাথকেও অবগাহন করতে দেখি। এবং রবীন্দ্রনাথ প্রচন্ডভাবে প্রভাবিত হয়েছেন লালন দ্বারা। লালন যদি শ্রেষ্ঠ বাঙালিদের একজন হোন তাতেও আপত্তি করবার কিছু নেই। তার গান শুধু গীত নয়, তার গান হচ্ছে মানব জীবনের অপূর্ব দর্শন। এই দর্শন যে আলো-আমাদেরকে মুক্ত হবার পথ দেখায়।
wp-image-65732" /> এসময় লালনের জীবন-কর্ম নিয়ে আরো বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক কৌশিক আহমেদ এবং ফজলুর রহমান, সাংস্কৃতিক সংগঠক সেলিমা আশরাফ, অভিনেত্রী ও সংগঠক লুৎফুন্নেসা লতা, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট শামসুদ্দিন আজাদ, জাকারিয়া চৌধুরী, শাবান মাহমুদ, শিরো বাঙালি, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ প্রমুখ। উৎসবে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার।বাংলাদেশ ক্লাব, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবের সঞ্চালনায় ছিলেন সোনিয়া শারমিন এবং এ্যালভিস। সকল কর্মসূচির সমন্বয়ে ছিলেন লালন পরিষদের পরিচালক গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া, পিনাকি তালুকদার এবং পঙ্কজ তালুকদার। অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন নিউইয়র্ক পুলিশের সাবেক

তিন কর্মকর্তা। শুরুতে ফরিদা পারভিনের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। লালন ফকিরের প্রাসঙ্গিকতা নিয়ে একটি সেমিনার ছাড়াও লালনের জনপ্রিয় গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। উৎসব-আয়োজনের অন্যতম প্রধান নুরল আমিন বাবু বলেন, ধর্ম-বর্ণ-জাতীয়তার উর্দ্ধে থেকে লালন ফকির মানবতার যে জয়গান গেয়েছেন তার বিন্দুমাত্রও যদি আমরা ধারণ ও লালনে সক্ষম হই তাহলে আমাদের এ প্রয়াস কিছুটা হলেও সফল বলে মনে করবো। লালন পরিষদের আহবায়ক আব্দুল হামিদ উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সামনের দিনগুলোতেও সকে লর সহযোগিতা অব্যাহত থাকলে লালন উৎসবের পরিধি বাড়ানোর অভিপ্রায় পূরণ হবে বলে মনে

করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ