শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
শরীয়তপুরের সখিপুরে বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর কলেজ শাখার সভাপতি সালমান রাহাতের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা, বড় ভাইয়ের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সালমান রাহাতের সখিপুরস্থ গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। এতে তাঁর বৃদ্ধ বাবা ও বড় ভাইয়ের স্ত্রী জখম হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সালমান রাহাত বলেন, ‘আজ ছাত্রলীগের সঙ্গে যা ঘটছে, ভবিষ্যতে তার

পুনরাবৃত্তি হলে তখন কী করবেন? বাংলাদেশ ষড়ঋতুর দেশ। দুই মাস পর ঋতু বদল হয়। রাজনীতিও জোয়ার-ভাটার মতো, সময় ঘুরবেই।’ হামলাকারীদের হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘আবারও ছাত্রলীগের সময় আসলে তখন কী করবেন, একবার চিন্তা করে দেখেন। এর বদলা কিন্তু হবেই, আজ না হয় কাল।’ এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?