ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ February, ২০২৬

ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ February, ২০২৬ |
নির্বাচনের ৪ দিন পরে বাংলাদেশে উদ্ধার হচ্ছে পরাজিত প্রার্থীর নির্বাচনি প্রতীকে সিল মারা লুকিয়ে রাখা ব্যালট ভর্তি বাক্স, ফ্যাসিস্ট ইউনূস গংয়ের অভিমতে এই পাতানো নির্বাচনই নাকি ঐতিহাসিক। এই ঐতিহাসিক নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে তার নমুনা মিলেছে রংপুর-৬ আসনেও; এ আসনে দাড়িপাল্লা প্রতীকে মাওলানা নুরুল আমিনকে বিজয়ি দেখানো হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 'ধানের শীষ' মার্কার প্রার্থী বিএনপি নেতা সাইফুল ইসলাম। মাত্র একটি ভোটকেন্দ্র থেকেই 'ধানের শীষ' প্রতীকে সিল মারা ৬ টি ব্যালট বাক্স সরিয়ে রেখে জামায়াত প্রার্থী নুরুল আমিনের ভোট দেখানো হয়েছিলো ১২০১২৮ টি এবং বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের ভোট দেখানো হয়েছে ১১৭৭০৩ টি । সুতরাং, এ ঘটনায়

স্পষ্ট হয়েছে ফ্যাসিস্ট ইউনূস জনগণের ভোটাধিকার হরণ করে তথা ভোট চুরি করে সম্পূর্ণ পাতানো একটি নির্বাচনের আয়োজন করেছে। এছাড়াও, রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবেই চেনা হয়। এবারের নির্বাচনে জাতীয় পার্টির একটি আসনও না জেতা; অন্তত রংপুর অঞ্চল থেকেও কোন আসনে বিজয়ী না হওয়ার ঘটনা বিতর্ক এবং বিস্ময়ের সৃষ্টি করেছে। উল্লেখ্য, ব্যালট ভর্তি বাক্সগুলো উদ্ধারের খবর জেনে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে কেন্দ্রের ভেতরই অবরুদ্ধ করে রাখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ