স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত থাকায় পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে । ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদরপুর উপজেলার স্কুলছাত্রীকে শাহিন চৌধুরী বিভিন্ন সময় অঙ্গ-ভঙ্গিতে কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি

প্রদর্শনসহ অপহরণ করবে মর্মে হুমকি দিতেন। ২০২১ সালের ২৭ মার্চ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শাহিন চৌধুরী ছাত্রীকে বলেন- তোর চাচি ডাকছে (আসামির স্ত্রী)। এই বলে ছাত্রীকে আসামির বসতঘরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনার দুই দিন পর ছাত্রীর মা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ‎ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলার রায়ে অপরাধীদের বিষয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়