ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মালালি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫
     ৮:৫৫ পূর্বাহ্ণ

ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মালালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ৮:৫৫ 57 ভিউ
ইংল্যান্ড চার্চের নতুন আর্চবিশপ হিসেবে মনোনীত করা হয়েছে ডেম সারা মালালিকে। ইংল্যান্ডের প্রায় ৫০০ বছরের ইতিহাসে মালালিই হলেন প্রথম নারী যাকে চার্চে নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা হল। শুক্রবার (৩ অক্টোবর) নতুন দায়িত্ব নিশ্চিত হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, আমি জানি এটি একটি বিশাল দায়িত্ব, তবে আমি শান্তি ও ঈশ্বরের ওপর ভরসা নিয়ে এগিয়ে যাচ্ছি। ৬৩ বছর বয়সী মালালি ২০০৬ সালে পুরোহিত হন এবং ২০১৮ সালে লন্ডনের প্রথম নারী বিশপ হিসেবে নিযুক্ত হন। এটি ইংল্যান্ড চার্চের তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদা। এর আগে শিশু নির্যাতন আড়াল করার কেলেঙ্কারিতে জাস্টিন ওয়েলবি পদত্যাগ করায় গত নভেম্বর থেকে চার্চ অব ইংল্যান্ডের কোনো নেতা ছিল

না। আর্চবিশপ অব ইয়র্ক স্টিফেন ওয়েলবির কাজ সামলাচ্ছিলেন।এখন সেই শূন্যস্থান পূরণ করলেন মুলালি। প্রথা অনুসারে, নতুন আর্চবিশপ নির্বাচনের প্রক্রিয়ায় একজনের নাম প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে পাঠানো হয় এবং তিনি সেটি রাজার কাছে পাঠান। প্রযুক্তিগতভাবে ইংল্যান্ড চার্চের প্রধান রাজা হলেও,ক্যান্টারবেরির আর্চবিশপই সবচেয়ে সিনিয়র বিশপ এবং চার্চ ও বিশ্বব্যাপী অ্যাংলিকান কমিউনিয়নের আধ্যাত্মিক নেতা। জানুয়ারিতে কনফার্মেশন অব ইলেকশন অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব নেবেন ডেম সারা এবং রাজাকে শ্রদ্ধা জানানোর পর দায়িত্ব গ্রহণের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই সন্তানের জননী ডেম সারা ন্যাশনাল হেলথ সার্ভিসে ৩৫ বছরের বেশি সময় কাজ করেছেন। ১৯৯৯ সালে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধান নার্সিং অফিসার হন তিনি। যদিও তখন তিনি চার্চে

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন, কয়েক বছর পর তিনি পুরোহিত হওয়ার সিদ্ধান্ত নেন এবং দ্রুত চার্চে নির্যাতন মোকাবেলায় সংস্কার আনার কাজে যুক্ত হন। উল্লেখ্য,ইংল্যান্ড চার্চে নারীদের প্রথমবার পুরোহিত হিসেবে নিয়োগ দেওয়া হয় ১৯৯৪ সালে। আর নারী বিশপের নিয়োগ শুরু হয় ২০ বছর পর ২০১৪ সালে। সূত্র:বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উগ্রপন্থীদের অবাধ সুযোগ ও সংখ্যালঘুদের ঝুঁকি: বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূতকে ঘিরে প্রশ্ন কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু: প্রশ্নবিদ্ধ ‘মানবিক’ বিচারব্যবস্থা পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত ১১২ জনের মৃত্যু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানি না: দেশজুড়ে ভোট বর্জনের ডাক যুবলীগের * আন্দোলনে ক্ষতি ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আর নেই মাঘের শেষে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে? জাতীয় নির্বাচন স্থগিতের দাবি ১৩৫ সাংবাদিকের সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ বছরের ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে জেলে পচিয়ে মারাই যদি শাসনের নমুনা হয় গ্রামীণের সুযোগ-সুবিধা ঘিরে প্রশ্ন Losing His Wife. Losing His Newborn. Losing Justice. দেশ আজ ক্লান্ত, দেশ আজ ক্যান্সারে আক্রান্ত, দেশ আজ দখলদার ইউনুসের অবৈধ শাসনে দিশেহারা। জামায়াতের ইতিহাস বিকৃতি, নিজের ফাঁদে বিএনপি