অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
অনলাইন গেমে আসক্তির বিরুদ্ধে বাবা–মায়ের আপত্তিকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন বোন তাদের নবম তলার অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার আগে তারা একটি হাতে লেখা চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল— “সরি, পাপা।” মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করছে। নিহত তিন বোন হলো—পাখি (১২), প্রাচি (১৪) ও বিশিকা (১৬)। অভিযোগ উঠেছে, তারা একটি অনলাইন কোরিয়ান টাস্কভিত্তিক গেমের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা তাদের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির। এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, তিন বোন প্রায় সব কাজ একসঙ্গেই করত—গোসল, খাওয়া, ঘুমানো এমনকি দৈনন্দিন অন্যান্য কাজও। প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির সময় তারা একটি তথাকথিত “কোরিয়ান লাভ গেম”-এর প্রতি ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়ে। এই আসক্তির কারণে তারা অন্য কাজে আগ্রহ হারিয়ে ফেলে। এমনকি অভিযোগ রয়েছে, তারা প্রায় দুই বছর ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন