ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল
বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ
নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক
“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে ভিত্তিহীন মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারের মাধ্যমে সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজগুবি ও কাল্পনিক অভিযোগ তুলে সাভার-আশুলিয়ার নির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এই ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ত থাকার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ নেই। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় ন্যূনতম আইনি মানদণ্ডও অনুসরণ করা হয়নি। প্রমাণের অনুপস্থিতিতে এমন সর্বোচ্চ শাস্তির রায় কেবল বিচারিক প্রহসনই নয় বরং ন্যায়বিচার ও
আইনের শাসনের ওপর সরাসরি আঘাত এবং আদালতকে ব্যবহার করে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বিরোধী মত দমন ও রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারের মাধ্যমে এ ধরনের রায় দেওয়া হচ্ছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। আইন-আদালতকে ব্যবহার করে এই অবৈধ দখলদার সরকারের এ ধরনের ন্যক্কারজনক ও নির্বিচার প্রতিহিংসা পরায়ণতা কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। যা আধুনিক সভ্য রাষ্ট্রে ও মানব সভ্যতায় একবারেই বেমানান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।