ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ February, ২০২৬

ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ February, ২০২৬ |
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থাকে (ওএসসিই) রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে এবং ইউক্রেন সরকারকে সমর্থন দিচ্ছে। ওএসসিই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, ন্যাটো মহাসচিবের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে। তিনি দাবি করেন, রুশ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভের ওপর হামলা চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের কারণে ওএসসিইর সামরিক, অর্থনৈতিক ও মানবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তার মতে, সংস্থাটির উচিত বর্তমান ব্যবস্থাগুলো কার্যকর করা এবং নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ন্যাটো প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ইউরেশিয়ার নিরাপত্তা ন্যাটোর হাতে থাকুক- এটি রাশিয়া

চায় না। তবে তিনি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহের কথাও জানান এবং বলেন, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ