যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইয়হুদিদের সবচেয়ে পবিত্র দিন ইয়ম কিপুরে একটি ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে ম্যানচেস্টারের উত্তরাঞ্চলীয় ক্রাম্পসলে এলাকার হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, একজন প্রত্যক্ষদর্শীর ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফোন করা ব্যক্তি জানান, তিনি দেখতে পান একটি গাড়ি জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং একজনকে ছুরিকাঘাত করা হয়। পুলিশের পাল্টা অভিযানে সন্দেহভাজন হামলাকারীকেও গুলি করা হয়। যাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন। ঘটনার পর আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে

এবং স্থানীয়দের অনাকাঙ্ক্ষিত গুজব বা আতঙ্ক ছড়াতে নিষেধ করা হয়েছে। ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম ঘটনাটি ভয়াবহ উল্লেখ করে সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, 'এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে জনগণ যেন সতর্ক থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে।' -আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর