রাশিয়া-চীনের সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে রয়েছে: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

রাশিয়া-চীনের সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে রয়েছে: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
চীনের ৭৬তম জাতীয় দিবস উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার (২ অক্টোবর) প্রকাশিত ওই বার্তায় পুতিন মস্কো-বেইজিং সম্পর্ককে ‘অভূতপূর্ব মাত্রায়’ পৌঁছেছে বলে মন্তব্য করেন। পুতিন বলেন, ‘রাশিয়া-চীনের সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে রয়েছে। সম্প্রতি তিয়ানজিন ও বেইজিংয়ে আমাদের গঠনমূলক বৈঠকগুলো এ সত্যকে পুরোপুরি প্রমাণ করেছে।’ তিনি আরও উল্লেখ করেন, চীন বর্তমানে সামাজিক-অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ধারাবাহিক অগ্রগতি করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান শক্ত করছে। একই সঙ্গে বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু মোকাবিলায়ও ভূমিকা রাখছে দেশটি। রুশ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া চুক্তিগুলোর বাস্তবায়ন দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও সংলাপ আরও জোরদার করবে। পাশাপাশি নতুন বৃহৎ প্রকল্প

বাস্তবায়নের সুযোগ তৈরি করবে। পুতিন বলেন, ‘এটি নিঃসন্দেহে রাশিয়া ও চীনের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করবে এবং ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক বহুমুখী বিশ্বব্যবস্থা গঠনে সহায়ক হবে।’ উল্লেখ্য, প্রতি বছর ১ অক্টোবর চীন গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। ১৯৪৯ সালে মাও সেতুং বেইজিংয়ে চীনকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর