উৎপাদন বাড়ার আভাসেই বিশ্ববাজারে কমলো তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

উৎপাদন বাড়ার আভাসেই বিশ্ববাজারে কমলো তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই শতাংশ হ্রাস পেয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ওপেক প্লাস-এর সম্ভাব্য তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে তুরস্কে রফতানি পুনরায় শুরু হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ বাড়ার আশঙ্কায় এ দরপতন ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুড ফিউচারসের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে নেমে এসেছে ৬৯ ডলারে। অপর দিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫০ ডলারে। তিনটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওপেক ও তাদের মিত্র দেশগুলো আগামী রবিবারের বৈঠকে নভেম্বরে

দৈনিক কমপক্ষে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে। যদিও বর্তমানে সংস্থাটি তাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রতিদিন প্রায় পাঁচ লাখ ব্যারেল কম উৎপাদন করছে, যা বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা কিছুটা প্রশমিত করছে। এ দিকে দীর্ঘ আড়াই বছর পর ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চল থেকে তুরস্কে পাইপলাইনের মাধ্যমে তেল রফতানি শুরু হয়েছে। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ সরকার, কুর্দিস্তান আঞ্চলিক প্রশাসন ও বিদেশি তেল কোম্পানিগুলোর মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তির ফলে প্রতিদিন এক লাখ ৮০ হাজার থেকে এক লাখ ৯০ হাজার ব্যারেল তেল তুরস্কের জেইহান বন্দরে পৌঁছাতে পারবে। পর্যায়ক্রমে এই পরিমাণ বাড়িয়ে দৈনিক ২ লাখ ৩০ হাজার ব্যারেল পর্যন্ত উন্নীত করার

আশা করা হচ্ছে। তেলের দামের এই পতন এমন এক সময়ে এলো, যখন গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ক্রুডের দামই ৪ শতাংশের বেশি বেড়েছিল। এসইবি ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেন আগামী দিনে রাশিয়ার রিফাইনারিগুলোর ওপর কৌশলগত হামলা আরও জোরদার করতে পারে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!