১০ দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

১০ দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ১০ দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। শুক্রবার তিনি সিচুয়ান প্রদেশের চেংদু শহরে পৌঁছালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং ও প্রাদেশিক সহ-গভর্নর হুয়াং রুইশুয়ে তাকে স্বাগত জানান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। জারদারির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরে জারদারি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। চীন সফরের অংশ হিসেবে তিনি চেংদু, সাংহাই ও শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর দুই দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।

একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইসলামাবাদ–বেইজিংয়ের যৌথ প্রতিশ্রুতিকে প্রতিফলিত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব