কার্তিক-শ্রীলীলার অন্দরমহলের ছবি ফাঁস হতেই জল্পনা তুঙ্গে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

কার্তিক-শ্রীলীলার অন্দরমহলের ছবি ফাঁস হতেই জল্পনা তুঙ্গে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
সময়ের আলোচিত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও কিসসিকখ্যাত অভিনেত্রী শ্রীলীলা প্রেম করছেন। এমন খবর অনেক দিন ধরেই বলিপাড়ায় চাউর হয়েছে। কিন্তু এ তারকা জুটির কেউ-ই এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু গণেশচতুর্থী উদযাপন করতে গিয়ে এবার একসঙ্গে ধরা পড়লেন দুই তারকা। তবে কি এবার সত্যি সত্যি প্রেমে সিলমোহর দিয়েছেন তারা? এমন প্রশ্ন ভক্ত-অনুরাগীদের। বলিপাড়ায় একের পর এক তারকাসন্তানের সঙ্গে নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। অভিনেত্রী সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে— কে নেই সেই তালিকায়। এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা। যদিও মুখে বলেছেন তিনি নাকি সিঙ্গেল। পরিচালক অনুরাগ বসুর আগামী সিনেমার নায়ক-নায়িকা কার্তিক ও

শ্রীলীলা। সেখান থেকেই নাকি তাদের প্রেমযাত্রা। যদিও তাদের প্রেমের কথা তারা মুখে স্বীকার করেননি ঠিকই। কিন্তু গণেশচতুর্থীতে ছড়িয়ে পড়া একটি ছবি সে কথা বলছে না। সেই ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে গণেশ পূজায় মেতেছেন দুই তারকা। কার্তিক ও শ্রীলীলার পোশাকেও রংমিলান্তি। দুজনেই পরেছেন সাদা পোশাক। ছবিতে কার্তিককে দেখা যাচ্ছে শ্রীলীলার মায়ের পাশে দাঁড়াতে। অন্যদিকে শ্রীলীলা দাঁড়িয়েছেন কার্তিকের মায়ের পাশে। এ ছবি দেখেই ভক্ত-অনুরাগীরা প্রায় নিশ্চিত— সম্পর্কে আছেন দুই তারকা। অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তার ওপরে কার্তিকের মা হবু বউমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন, সব কটিই নাকি রয়েছে নায়িকার মধ্যে। এমনকি

কার্তিক বা শ্রীলীলা সম্পর্ক নিয়ে মুখ না খুললেও নায়কের মা প্রায় সিলমোহর দিয়েই ফেলেছিলেন। উল্লেখ্য, ‘পুষ্পা ২’ সিনেমায় ‘কিসসিক’ গানের সঙ্গে নেচে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। তার পর থেকে তিনি বলিউডেও পরিচিত মুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!