ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি
ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক
বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪
গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার
সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই
ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার এলাকা থেকে অর্ধকোটি টাকার মাছবোঝাই একটি ট্রাক অস্ত্র ঠেকিয়ে করেছে দুর্বৃত্তরা।
গতকাল ৩রা জুলাই, শুক্রবার মধ্যরাতে উপজেলার চরখোন্দকার মৎস্য ঘের থেকে মাছবোঝাই ট্রাকটি কেচিদিয়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি নির্জন স্থানে নিয়ে যায়।
রাতে খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। আজ ভোরে (৪ঠা জুলাই) পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি আবুল হাশিম।
খামার মালিক জানান, যুবদল নেতা জাহাঙ্গীর আলমের সাথে খামার নিয়ে দ্বন্দ্ব চলছে। এরই জেরে বিক্রিত মাছ
নেওয়ার সময় চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ তার লোকজন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের ঘটনায় গাড়িতে থাকা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের মাছ সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় মারা গিয়ে নষ্ট হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত সোনাগাজী পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। গাড়ি ছিনতাইয়ের সাথে আমি বা আমার কোন লোক জড়িত নয়। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোনাগাজী মডেল থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম জানিয়েছেন, লিখিত এজাহার পেয়েছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।