ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৬

ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৬ |
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। জুন মাসের ভয়াবহ এই তাপপ্রবাহে মহাদেশটির তিনটি দেশ—ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা এখনো কেবলই প্রাথমিক হিসাব এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ থেকে ২৮শে জুন পর্যন্ত স্থায়ী হওয়া এই তীব্র তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, বিভিন্ন অবকাঠামোর ক্ষতিসাধন হয়েছে এবং একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতের ওপর সৃষ্টি হয়েছে ব্যাপক চাপ। বিজ্ঞানীদের মতে, এই চরম তাপপ্রবাহের পেছনে জলবায়ু পরিবর্তনই প্রায় নিশ্চিতভাবে দায়ী। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট গত ৩রা জুলাই

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, তাপপ্রবাহ চলাকালে দেশটিতে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে মৃত্যুর হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২২ থেকে ২৮শে জুনের মধ্যে তার আগের সপ্তাহের তুলনায় বাসাবাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বৃদ্ধাশ্রম ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে। এদিকে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত ১৮ থেকে ২৯শে জুনের মধ্যে দেশটিতে প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী

ব্যক্তির সংখ্যা ছিল ৫৩০ জন। এ ছাড়া ৬৫ বছরের কম বয়সীদের মধ্যেও ১৮০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাপপ্রবাহের সময় এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন। অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে দেশটিতে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ছিল ৮০ বছরের বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল