ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে গণমাধ্যমটি জানায়, সা’দা প্রদেশে হামলাটি চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এমনকি গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে সৌদি হামলার পরিধি। সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক

যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল- ইয়েমেনে রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে চূর্ণ করা এবং আবদে রাব্বু মনসুর হাদির রিয়াদপন্থি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও সৌদি নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?