আফগানিস্তানে ভূমিকম্প, ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্প, ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্থ আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠা‌চ্ছে বাংলা‌দেশ। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশ‌টি‌তে যাবে বাংলাদেশের ত্রাণ। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ঔষধ। গতকাল বৃহস্প‌তিবার রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়। মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় ৩ হাজা‌রের বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজা‌রের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ

প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ঔষধ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে। ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে। উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরেও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রেরণ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব