চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
চার মাসের অধিক সময়ের মধ্যে সোমবার (০১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম রেকর্ড গড়েছে। চলতি মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর ঘোষণা দেওয়ায় স্বর্ণের বাজারে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো গত এক দশকের বেশি সময় পর রুপার দাম প্রতি আউন্সে ৪০ ডলার বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৪৭৫ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে, যা ২৩ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪৬ দশমিক ৭০ ডলারে। আর স্পট রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি

আউন্স ৪০ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, ‘ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক অব সান ফ্রান্সিসকোর প্রেসিডেন্ট মেরি ডেলির ডোভিশের মন্তব্যের কারণে ব্যবসায়ীরা মার্কিন ব্যক্তিগত খরচের রিপোর্টের প্রভাব সামলাতে পেরেছেন। এর ফলে এই মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা খুলে গেছে। এ ছাড়া মার্কিন আপিল আদালত ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর চাপ বাড়েছে। ফলে স্বর্ণের দাম বেড়েছে। তথ্য বলছে, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ ও বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের সভাপতি মেরি ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনা করে সুদের

হার কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন। এদিকে ২০১১ সালের সেপ্টেম্বরের পর রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪০.৪৪ শতাংশ। এ বিষয়ে কেসিএম ট্রেড প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মার্কিন ব্যাংক হলিডের কারণে তারল্য ওঠানামা করছে। যার প্রভাব পড়েছে স্বর্ণ ও রুপার বাজারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল