লেবাননে দুই দফা বিমান হামলা চালালো ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

লেবাননে দুই দফা বিমান হামলা চালালো ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
লেবাননে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতিহর আলি আল-তাহের ও আপার নাবাতিহ এলাকায় এ হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। খবর: আল জাজিরা। এক বিবৃতিতে বলা হয়েছে, মিফদুনের দারব আল-কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে বিস্ফোরণ ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক ঘাঁটি। সেখানে সামরিক কার্যকলাপ শনাক্ত করা হয়েছিল বলে দাবি করেছে তারা। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি অবস্থান দখল করে রেখেছে। দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনো তা হয়নি। দীর্ঘদিন ধরেই ওই

অঞ্চল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে শনিবার (৩০ আগস্ট) লড়াই চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হন। নিহত সৈনিক সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া এটি ৯০০তম ইসরায়েলি সেনার মৃত্যু। আইডিএফ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাবশত নিজ বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব