বিকেলে ব্যাংকে লুকিয়ে রাতে ভল্ট ভাঙার চেষ্টা, সরঞ্জামসহ সেনাসদস্য আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

বিকেলে ব্যাংকে লুকিয়ে রাতে ভল্ট ভাঙার চেষ্টা, সরঞ্জামসহ সেনাসদস্য আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নাম করে ব্যাংকে ঢুকে ভেতরে লুকিয়ে ছিলেন তিনি। কর্মকর্তারা চলে যাবার পর তালা লাগিয়ে প্রহরী বাইরে অবস্থান নেন। এরপর লুকানো স্থান থেকে বেরিয়ে সাথে নিয়ে আসা ব্যাগ থেকে ইলেক্ট্রিক কাটার-গ্রাইন্ডারসহ বিভিন্ন যন্ত্র দিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও ভাঙতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভেতরে আটকা পড়েন ওই ব্যাংক ডাকাত। বাইরে তালা দেওয়া থাকায় বেরোতে পারছিলেন না তিনি। একপর্যায়ে বাইরে বের হতে নিজে থেকেই ফোনে কল দেন ব্যাংকের ব্যবস্থাপককে। পরে ব্যাংকের কর্মকর্তারা এবং স্থানীয়রা এসে হাতেনাতে আটক করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ২৭শে আগস্ট, বুধবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারের

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায়। আটক যুবকের নাম শহিদুল হক (২৮)। তিনি ভজনপুর ইউনিয়নের শুক্কুর মোহাম্মদের ছেলে। তিনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় তেঁতুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন ব্যাংকের ব্যবস্থাপক নূরুজ্জামান। ব্যবস্থাপক বলেন, বিকেলে শহিদুল ব্যাংকে এসে নিজের অ্যাকাউন্ট থেকে ১৫০০ টাকা তোলেন। রাতে তিনি নিজেই আমাকে ফোন করে আটকা পড়ার কথা বলেন। ব্যাংকে এসে তাকে চুরির বিভিন্ন সরঞ্জামসহ আটক করি। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, শুনেছি সে সেনাবাহিনীতে চাকরি করে। তার বিরুদ্ধে আমরা মামলা করেছি। এটা সম্ভবত এখন তার বাহিনীর পক্ষ থেকেও ইনভেস্টিগেশন (তদন্ত) হবে। স্থানীয়রা জানান, সম্প্রতি সেনাসদস্য শহিদুল অনলাইন ক্যাসিনো এবং নানা বদঅভ্যাসে আসক্ত

হয়ে অনেক টাকা হারিয়েছেন। তাই এই কাজে নেমেছেন। শহিদুলের বড় ভাই তফিজুল ইসলাম বলেন, ২০১৯ সালে সৈনিক পদে সেনাবাহিনীতে যোগ দেয় আমার ভাই। সে সৈয়দপুরে কর্মরত ছিল। দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছে। সবাই তাকে ভালো ছেলে হিসেবেই জানে। আমাদের বিশ্বাস সে ষড়যন্ত্রের শিকার। আমার ভাই কখনো এমন কাজ করতে পারে না। আপনার ভাইকে ব্যাংকের ভল্ট ভাঙার যন্ত্রপাতিসহ ব্যাংকের ভেতর থেকে আটক করা হয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কী? এমন প্রশ্নের কোনো জবাব দেননি তফিজুল। তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক আসাদুজ্জামান আসাদ বলেন, ব্যাংকে কার্যক্রম চলাকালে ওই যুবক টাকা তোলার অজুহাতে ভেতরে প্রবেশ করে লুকিয়ে ছিলেন। পরে সুযোগ বুঝে টাকা চুরির চেষ্টা করেন। তার কাছে

চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী