ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল
গুঞ্জন যেভাবে রটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে আগে সারা টেন্ডুলকারের বিয়ের শানাই বাজার কথা। তবে শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের সত্যতা মেলেনি। ওদিকে চুপিচুপি প্রেম করে আংটি বদল করে ফেলেছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। দ্রুতই তাই শচীনের ঘরে বাজতে যাচ্ছে বিয়ের শানাই।
সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং হ্যালো ম্যাজাগিন বাঁ-হাতি পেস অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার ও ভেটেরিনারি চিকিৎসক সানিয়া চান্দোকের বাগদানের খবর দিয়েছে। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড অর্জুন ও সানিয়ার আংটি বদলের একটি ছবিও প্রকাশ করেছে। তবে তাদের দু’জনের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের বিষয়ে কিছু এখনো জানায়নি।
শচীন টেন্ডুলকারের মতো অতি পরিচিত না হলেও বড় ঘরেই বিয়ে হচ্ছে
অর্জুন টেন্ডুলকারের। সানিয়া ভারতের বিশিষ্ট একজন ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম কোম্পানি রয়েছে। শচীনের হবু পুত্রবধূও একজন উদ্যোক্তা। পশু চিকিৎসায় ডিগ্রী নেওয়ার পর সানিয়া চান্দোকের নিজের একটি পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে। ভারতের সংবাদ মাধ্যমের মতে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন প্রেম করছিলেন। দুই পরিবারও বিষয়টি জানতো। একেবারেই পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন করা হয়েছে। বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের খুব কাছের সদস্য এবং অর্জুন ও সানিয়ার খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের আইপিএল ম্যাচ দেখতে একাধিকবার সানিয়া মাঠে গেছেন। সারা টেন্ডুলকারের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল। দু’জন ক্রিকেট মাঠ থেকে
একসঙ্গে অনেক ছবিও পোস্ট করেছেন সোস্যাল মাধ্যমে। এমনকি অর্জুন, সানিয়া ও সারা একফ্রেমে বন্দী হয়েছেন।