জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬ |
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঢাকা-০৫ আসনের রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কামরুল হাসান রিপন বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ‘অবৈধ সরকারের’ মদদপুষ্ট একদল ‘মব সন্ত্রাসী’র পৈশাচিক হামলায় তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। গতকাল এক বর্বরোচিত ঘটনায় সন্ত্রাসীরা কামরুল হাসান রিপনের ওপর নারকীয় তান্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সাবেক এই ছাত্রনেতার ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। পরিবারের সদস্যদের আকুতি উপেক্ষা করে তাদের সামনেই তাকে অমানুষিক নির্যাতন করা হয়। নির্মম প্রহারে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় তাকে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কামরুল হাসান রিপনের অনুসারীরা এই হামলাকে ‘পরিকল্পিত হত্যাচেষ্টা’ বলে অভিহিত করেছেন। তাদের

অভিযোগ, বর্তমান সরকার পতনের ভয়ে ভীত হয়ে বিরোধীদের দমনে মব সন্ত্রাসীদের ব্যবহার করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রিপন রাজপথের একজন পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত। তার ওপর এমন হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক বিবৃতিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, “কামরুল হাসান রিপন ভাইয়ের ওপর এই কাপুরুষোচিত হামলা ও গ্রেপ্তারের ঘটনার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে এবং হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার তীব্র প্রতিবাদ চলছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রিপনের ছবি শেয়ার করে তার দ্রুত সুস্থতা কামনার

পাশাপাশি অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা