লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ |
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি জানিয়েছে, তারা প্রহসন ও জনগণের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে। ঘোষণায় বলা হয়, ২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা, কলেজ, হল, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো এই কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম-শহর, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দাবিগুলো প্রচার করা হবে বলে জানানো হয়। ছাত্রলীগের ঘোষণায় দাবি

করা হয়েছে, তারা দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনটির মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। ঘোষণায় আরও বলা হয়, প্রহসনের নির্বাচন বর্জনের পক্ষে তারা বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রচার করবে। এর মধ্যে রয়েছে, “প্রহসনের নির্বাচন, বয়কট করবে জনগণ”, “ভোট আমার অধিকার, ভোট কেড়েছে দখলদার” এবং “সকল দলের অংশগ্রহণে নির্বাচন, নয়তো প্রহসনের অংশ নয়” ইত্যাদি। সংগঠনটি তাদের নেতাকর্মীদের প্রতি কর্মসূচি বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট