কাবার ইমামের সতর্ক বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ August, ২০২৫

কাবার ইমামের সতর্ক বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ August, ২০২৫ |
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী সম্প্রতি জুমার খুতবায় মুসলিমদের সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব এবং ভুয়া ফতোয়ার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সোশ্যাল মিডিয়ায় কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।" শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, “এমন মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকেই জানুক, তারা কী শেয়ার করছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।" তিনি বিশেষভাবে সতর্ক করেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা ফতোয়া ছড়িয়ে আলেমদের সম্মানহানি করা হচ্ছে, যা শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো মুসলিম সমাজের জন্য ক্ষতিকর। প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রক্ষার গুরুত্ব

তুলে ধরে শায়খ ইয়াসির বলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তিনি প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, "সৌদি আরব প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এটি সমাজ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে, তবে, ভারসাম্য না রাখলে প্রযুক্তি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।" শায়খ ইয়াসির আদ-দাওসারী সময়ের সঙ্গে প্রযুক্তির সুফল ও অপব্যবহার থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিমদের নিজেদের জীবন ও সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জানান। তথ্যসূত্র : সউদী গেজেট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস