১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং এসএসসির খাতা পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঢাকার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বুধবার বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ এর আগে মঙ্গলবার বেশ কয়েকজনকে আটক করার বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চার-পাঁচজনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন। পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।’ ওই ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী

আহত হন। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থী সামির (১৭) ও নাফিসাকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরা খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে যুক্ত হয়। একপর্যায়ে ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তাদের সেখান থেকে বের করতে প্রথমে লাঠিপেটা করে পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের

শেল ছোড়ে। শিক্ষার্থীরাও পাল্টা জবাব দিলে সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ে। চার ঘণ্টার বেশি চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!