ফেসবুক পেজে রহস্যময় পোস্ট, নিরাপত্তা বিশ্লেষক বললেন ভুয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫

ফেসবুক পেজে রহস্যময় পোস্ট, নিরাপত্তা বিশ্লেষক বললেন ভুয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ |
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু এবং আরও প্রায় ৭০ জনের দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় গোটা দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। তবে মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্কমূলক একটি পোস্ট ভাইরাল হয়। ২০ জুলাই (রোববার) ফেসবুকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের ভেরিফায়েড ওই পেজে বলা হয়, ‘একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।’ দুর্ঘটনার পর ২১ জুলাই (সোমবার) ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, ‘আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে

সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয়, ‘বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে। তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন—না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির। তিনি জানিয়েছেন, এ্যানোনিমাস মেইন পেজ’ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। পেজটি থেকে করা কোনো পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি। আবদুল্লাহ আল জাবির আরও বলেন, মূলত ‘ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটি’র কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা পোস্ট করে।

পরবর্তীতে বিমান বিধ্বস্তের সাথে এটিকে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। জাবির বলেন, তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করা। এগুলো করে তারা পেজে কিছু ফলোয়ার বাড়িয়ে নেয়, এর বাহিরে কিছু না। তিনি বলেন, আমরা তাদের আইপি গুলো সনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি এদের পুরো চক্র আফ্রিকা থেকে এইসব ভুয়া পেজ গুলো অপারেট করে। সবাইকে এই ভুয়া পেজ গুলো এড়িয়ে চলার পরামর্শ দেন বাংলাদেশের এই সাইবার নিরাপত্তা বিশ্লেষক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়