ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য।
আজ সোমবার (২১ জুলাই) পৃথক বার্তায় ইইউ ঢাকা মিশনের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সমবেদনা জানান।
এক বিবৃতিতে ইইউ ঢাকা মিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে বলা হয়, আমাদের হৃদয় ক্ষতিগ্রস্ত, আমরা তাদের সঙ্গে আছি। আমরা নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।
অন্যদিকে, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত।
ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। জরুরি সেবায়
নিযুক্তদের সঙ্গেও আমরা আছি।
নিযুক্তদের সঙ্গেও আমরা আছি।



