গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত – ইউ এস বাংলা নিউজ




গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
গোপালগঞ্জে চলমান কারফিউয়ের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। জেলায় আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আজ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে কারফিউয়ের সময়সীমা বাড়ান হয়। আদেশে বলা হয়, আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৪৪ ধারা জারি করা হলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরিক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে। এর আগে গতকাল শুক্রবার এক আদেশে বলা হয়, গত ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়। গত ১৬

জুলাই (বুধবার) গোপালগঞ্জ সদরে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এমন পরিস্থিতিতে ওই দিন রাত ৮টা থেকে গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে গতকাল অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের

পক্ষ থেকে কারফিউয়ের সময় বাড়ানো হয়। আজ শনিবার এক আদেশে আবারও কারফিউ এর সময় বৃদ্ধি করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং