বুটের শব্দে নির্ঘুম রাত পার গোপালগঞ্জবাসীর: এ যেন একাত্তরের এক যুদ্ধবিধস্থ জনপদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

বুটের শব্দে নির্ঘুম রাত পার গোপালগঞ্জবাসীর: এ যেন একাত্তরের এক যুদ্ধবিধস্থ জনপদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
গোপালগঞ্জ শহর ছিল মৃত্যু মিছিলের শহর । লক্ষ লক্ষ মানুষের মিছিল আর প্রতিবাদের নগরী । পুলিশ ও সেনাবাহিনীর নিষ্ঠুর বুলেটে শিশু , কিশোর ও তরুণের রক্তে রঞ্জিত জনপদ । সেনাবাহিনী ও পুলিশের নির্মম বুলেটে নিহত হলো অগনিত মানুষ । জানা যায় অর্ধশত মানুষের লাশ তারা গুম করেছে । এত মৃত্যুর জবাব কে দেবে আজ ? এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এটিও কি আশা করা যায় ? আজ বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন ও অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ করলো , রক্তের হোলি খেলা খেললো – তা কি মেনে নেয়া যায় ? সেনাবাহিনীর নির্মম নিষ্ঠুর ও পাশবিক নির্যাতন ‘ ৭১ এর বর্রবর পাকিস্তানি হানাদার

বাহিনীর কথাই স্মরণ করিয়ে দেয় । পাকিস্তানী গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ‍্য পৃষ্ঠপোষকতায় জামাত শিবির , জংগী গোষ্ঠীর প্রকাশ্য সংগঠন তথাকথিত এনসিপি গোপালগঞ্জে আজ জংগী সভা করার ঘোষনা দেয় । শুরু হয় গত ৭ দিন ধরে নিরীহ গোপালগঞ্জবাসীর ওপর অবর্ননীয় নির্যাতন। শহরের প্রতিটি ঘরে ঘরে গভীর রাতে তল্লাশির নামে চলে লুটপাট, নির্যাতন। পাশাপাশি নির্যাতনের শিকার হয় অসংখ্য নারী । পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর চরম নির্যাতন শুরু হয় প্রতিটি ঘরে ঘরে । নারী , শিশু , আবালবৃদ্ধ বনিতা অকথ‍্য অত্যাচার ও নির্যাতনের শিকার হয় । কেঁদে ওঠে গোপালগঞ্জবাসী । কি অপরাধ ছিল সাধারন নাগরিকদের? বলুন কি অপরাধ করেছে তারা ? আজ যা ঘটেছে

তা হলো নিরীহ মানুষের ক্ষোভের বিস্ফোরণ। প্রতিবাদ । বিক্ষোভ। অপমান আর বিদ্রোহের বিস্ফোরণ। গত ৭ দিন গোপালগঞ্জের সাধারন মানুষ বাড়ি ছাড়া। সারারাত বুটের শব্দে নির্ঘুম করেছে শহরবাসীর । কিন্তু কেনো ? কাদের বিরুদ্ধে সেনাবাহিনী ট‍্যাংক নামিয়েছে? কাদের বিরুদ্ধে মেশিনগানের উদ‍্যত নল ? বারুদের ঝাজালো গন্ধ? ডিবির একজন জংগী সদস‍্য একে ফর্রটি সেভেন দিয়ে নির্বিচারে সাধারন মানুষের ওপর গুলি ছুঁড়ছে , রক্তা গড়িয়ে পড়ছে পিজঢালা পথে । এসব নরপিশাচ ঘাতকদের ছবিও আছে ক‍্যামেরাবন্দি । জেনে রেখ রক্ত ঘাতকেরা , বাংলার জমিনের সংগে বিশ্বাসঘাতকরা – জবাব তোমাদের দিতেই হবে , দিতেই হবে ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ