ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা
ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার
হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ
এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
গণসংহতি আন্দোলনের অফিসের সামনে ‘ককটেল বিস্ফোরণ’
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ককটেল বিস্ফোরণের বিষয়টি রাত ৮টা ৩৬ মিনিটের দিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, হাতিরপুল অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।
এর আগে, ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হন বলে দাবি করেছিল দলটি।



