পুরো গাজা দখল করতে ইসরায়েলের আরেকটু বাকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

পুরো গাজা দখল করতে ইসরায়েলের আরেকটু বাকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
গাজার প্রায় ৭৭ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। হামাসের মতে, ইসরায়েল স্থলসেনা পাঠিয়ে, লোকজনকে সরে যেতে বলে বা বোমা হামলা চালিয়ে এসব এলাকা দখল করছে। রোববার হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এসব হামলায় বোমা, ট্যাংক ধ্বংসকারী রকেট এবং গোপন অভিযান ব্যবহার করা হয়েছে। এদিকে সর্বশেষ ইসরায়েলি বাহিনী গাজার একটি স্কুল-আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করে অন্তত ২৬ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। গাজার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের সন্ধান না মেলায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করা হয়। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০টি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক চলছে। স্পেন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে

জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। স্পেন স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনায় নেওয়ার সময় এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক