গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, বোমা হামলা চালিয়ে স্থানীয় দূরে সরিয়ে দিয়ে ভূখণ্ড দখল করছে ইসরাইলি সেনারা। রোববার (২৫ মে) পৃথক এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গাজাজুড়ে কয়েকটি জায়গায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাংক-বিধ্বংসী রকেট হামলা এবং চোরাগোপ্তা হামলা চালিয়েছে। খবর রয়টার্সের। এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরেইতে হামলা চালিয়েছে ইসরাইল। নতুন করে চালানো হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন। জাবালিয়ায় বিমান হামলায় নিহত

হন স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য। ইসরাইলের বোমা গিয়ে পড়ে তার বাড়ির ওপর। এ নিয়ে গাজায় ২২০ সাংবাদিকের মৃত্যু হলো। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং দুই শতাধিকজন জিম্মি হওয়ার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু করে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরাইল। কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় এ বছর জানুয়ারিতে যুদ্ধবিরতিও করেছিল ইসরাইল এবং হামাস। তবে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিকে কেন্দ্র করে টানাপোড়েনের জেরে সেই যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় আবার পুরোদস্তুর সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক